News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত  ষষ্ঠ বিজয়া সম্মেলন
Image

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত  ষষ্ঠ বিজয়া সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ নভেম্বর : ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  ষষ্ঠ বিজয়া সম্মেলন। আজ শুক্রবার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

 এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, জার্নালিস্টস এসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন, সম্পাদক সুনীল দেবনাথ। সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক খোকন ঘোষ।

 অতিথিদের হাত ধরে ভবতোষ ঘোষের সম্পাদনায়  স্মরণিকা “সংবাদদাতা” র মলাট উন্মোচন করা হয়েছে। এবছর বিশালগড় এবং জম্পুইজলা মহকুমার সেরা ১৩ টি দুর্গাপূজা উদ্যোক্তাদের  শারদ সম্মানও প্রদান করা  হয়েছে। সেরা ক্লাবগুলি হলো অফিসটিলা যুবক সংঘ, তরুণ সংঘ, নবতারা সংঘ, বিশ্বপ্রিয় ক্লাব, টিএসআর সপ্তম বাহিনী ( জম্পুইজলা)   মধুপুর প্লে সেন্টার, দক্ষিণ চরিলাম যুব সংস্থা, প্রগতি সংঘ, মধ্যলক্ষীবিল পূজা কমিটি, হামবাই ক্লাব ( জম্পুজলা), গোলাঘাটি দক্ষিণ বাজার পূজা কমিটি, বিজয়ী সংঘ।  

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের উন্নয়নের সাংবাদিকদের  গুরুত্বপূর্ণ  ভূমিকা রয়েছে। নেশা মুক্ত সমাজ গঠনে সরকার সাংবাদিক সাধারণ মানুষের সক্রিয়তা বেড়েছে। সবাই মিলে রাজ্যের উন্নয়নকে তরান্বিত করতে হবে। তিনি বলেন দেশাত্মবোধ জাগ্রত হলে সমাজের সকল অপরাধ দূর হবে। আমরা দেবী দুর্গার আরাধনা করছি। কিন্তু মনে রাখতে হবে জীবন্ত দুর্গাদের যাতে অসম্মান না হয়।

 বিধায়ক সুশান্ত দেব বলেন নেশা মুক্ত, বৃদ্ধাশ্রম মুক্ত, বাল্য বিবাহ মুক্ত বিশালগড় গড়তে সকল ক্লাব সামাজিক সংগঠন সাংবাদিক বন্ধুদের নিয়ে কাজ করবো। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন এ বছর ক্লাবগুলো পূজার পাশাপাশি সামাজিক কাজে নিজেদের যুক্ত করেছে। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top