নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর : ২৬ শে নভেম্বর রবিবার ধর্মনগর রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম পার্ষদ শ্রীমৎ স্বাlমী বিজ্ঞানানন্দজী মহারাজের শুভ আবির্ভাব দিবসে দেওয়ানপাশা আশ্রমে নতুন মন্দিরের শুভদ্বারোদঘাটন হবে। দ্বারোউদ্ঘাটন করবেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। অধ্যক্ষ , রামকৃষ্ণ মঠ, কাশীপুর এবং রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠ ,অছি পরিষদের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী।
এই দ্বার উদ্ঘাটনকে কেন্দ্র করে রামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর তিনদিনের নানা কর্মসূচির আয়োজন করেছে । ২৬ শে নভেম্বর রবিবার সকাল ৬ -৩০ মি ঠাকুরের বিশেষ পূজা, চণ্ডীপাঠ ও হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় মন্দিরের দ্বারোদঘাটন করবেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ । ৮:৩০ মিনিটে হবে শোভাযাত্রা । সকাল ১০ ঘটিকায় ভক্তিগীতি। দুপুরে ভোগ আরতির পর অঞ্জলি প্রদান। ১২-৩০ মিনিটে প্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৩ঃ৩০ মিনিটে ধর্মসভা । ধর্ম প্রসঙ্গ করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী ইন্দ্রাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ধলেশ্বর আগরতলা । এছাড়াও থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

ধর্মনগর রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব দিবস পালিত হবে দেওয়ানপাশা আশ্রমে
Tags:
Releated Posts
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…


















