News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব দিবস পালিত হবে দেওয়ানপাশা আশ্রমে
Image

ধর্মনগর রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব দিবস পালিত হবে দেওয়ানপাশা আশ্রমে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর : ২৬ শে নভেম্বর রবিবার ধর্মনগর রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম পার্ষদ শ্রীমৎ স্বাlমী বিজ্ঞানানন্দজী মহারাজের শুভ আবির্ভাব দিবসে দেওয়ানপাশা আশ্রমে নতুন মন্দিরের শুভদ্বারোদঘাটন হবে। দ্বারোউদ্ঘাটন করবেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। অধ্যক্ষ , রামকৃষ্ণ মঠ, কাশীপুর এবং রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠ ,অছি পরিষদের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী।
এই দ্বার উদ্ঘাটনকে কেন্দ্র করে রামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর তিনদিনের নানা কর্মসূচির আয়োজন করেছে । ২৬ শে নভেম্বর রবিবার সকাল ৬ -৩০ মি  ঠাকুরের বিশেষ পূজা, চণ্ডীপাঠ ও হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় মন্দিরের দ্বারোদঘাটন করবেন  শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ । ৮:৩০ মিনিটে হবে শোভাযাত্রা । সকাল ১০ ঘটিকায় ভক্তিগীতি। দুপুরে ভোগ আরতির পর অঞ্জলি প্রদান। ১২-৩০  মিনিটে প্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৩ঃ৩০ মিনিটে ধর্মসভা । ধর্ম প্রসঙ্গ করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী ইন্দ্রাত্মানন্দজী  মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ধলেশ্বর আগরতলা । এছাড়াও থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top