রাজ্য সাবজুনিয়র দাবা শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। দুদিনব্যাপী রাজ্য সাবজুনিয়র দাবা প্রতিযোগিতা শুরু আজ থেকে। রাজ্য দাবা সংস্থার অফিসবাড়িতে হবে আসর। বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা থাকায় এবারের আসরে দাবাড়ুদের অংশগ্রহণ অনেকটাই কম। সংবাদ লিখা পর্যন্ত বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে মাত্র ৮ জন দাবাড়ু অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। আসরে থেকে জাতীয় অনূর্ধ্ব-‌১৫ দাবা প্রতিযোগিতার জন্য ত্রিপুরা দল বাছাই করা হবে। ২৭ ডিসেম্বর থেকে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে জাতীয় আসর। রাজ্য আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।  ‌