News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) রাজৌরিতে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর জঙ্গি, শহিদ আরও এক সেনা জওয়ান
Image

(আপডেট) রাজৌরিতে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর জঙ্গি, শহিদ আরও এক সেনা জওয়ান

জম্মু, ২৩ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারের দ্বিতীয় দিনে, বৃহস্পতিবার নিকেশ হয়েছে দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম-কোয়ারি। নিহত লস্কর-ই-তৈবা জঙ্গি পাকিস্তানের নাগরিক ছিল। তাকে পাকিস্তান ও আফগান ফ্রন্টে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এনকাউন্টারের দ্বিতীয় দিনে আরও এক সেনা জওয়ান শহিদ হয়েছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার কালাকোট এলাকার বাজি মালের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর শুরু হয় এনকাউন্টার। বুধবারই এনকাউন্টারে প্রাণ হারান দু’জন ক্যাপ্টেন ও দু’জন সেনা জওয়ান। তারপরও চলতে থাকে গুলির লড়াই।

বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় গুলির শব্দ শোনা যায়। এরপর দুপুরে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী নিরস্ত্র হয়েছে। এক সন্ত্রাসীর নাম কোয়ারি, সে লস্কর-ই-তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার ছিল। গত এক বছর ধরে এই জঙ্গি তার টিম রাজৌরি-পুঞ্চে সক্রিয় ছিল। তাকে ডাংরি ও কান্দি হামলার মাস্টারমাইন্ড বলেও মনে করা হচ্ছে। এই অঞ্চলে সন্ত্রাস পুনরুজ্জীবিত করার জন্য এই জঙ্গিকে পাঠানো হয়েছিল। আইইডি, গুহা থেকে লুকিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর বিশেষজ্ঞ ছিল নিহত জঙ্গি। এদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন আরও এক সেনা জওয়ান।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top