News Flash

  • Home
  • দেশ
  • ধর্মতলায় বিজেপির সভার চার দিন আগে সভা নিয়ে হাই কোর্টে
Image

ধর্মতলায় বিজেপির সভার চার দিন আগে সভা নিয়ে হাই কোর্টে

কলকাতা, ২৩ নভেম্বর, (হি.স.): ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বছরে একটিই সভা হয়। সেটি শাসকদল তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি। তার মানে এই নয়, ওই এলাকা সভা করার জায়গা! এমন নয়, যে কেউ সেখানে সভা করতে পারবে! বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই যুক্তি দেখিয়েই ধর্মতলায় অমিত শাহের সভার বিরোধিতা করল রাজ্য।

রাজ্যের এই যুক্তি শুনে এবং পাল্টা বিজেপির দাবি শোনার পর বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত বৃহস্পতিবার এই মামলার শুনানি হচ্ছে না। তবে শুক্রবার প্রথমেই ওই মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

আগামী ২৮ নভেম্বর বিজেপির কর্মসূচির আগের দিন এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। বুধবার সিঙ্গল বেঞ্চ তা নিয়ে এমনিতেই প্রশ্ন তুলেছিল। বৃহস্পতিবার রাজ্য এবং বিজেপি দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মামলাটির শুনানি এগিয়ে আনেন। ফলে বিজেপির সভার চার দিন আগেই সভা নিয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে হাই কোর্টে।

সওয়াল-পাল্টা সওয়ালের সময় বৃহস্পতিবার সেখানেই রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘আগামী ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বিজেপি। ওই জায়গাটি কোনও কর্মসূচির জন্য নয়। শুধুমাত্র একটি কর্মসূচি করা হয়। গত ৩০ বছর ধরে তা-ই হয়ে আসছে।’’ অন্যদিকে, বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘‘শাসকদল যেমন রাজনৈতিক কর্মসূচি করে। বিজেপিও তেমন করতে চায়। তা হলে অসুবিধার কী রয়েছে?’’

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top