News Flash

  • Home
  • দিনের খবর
  • অসুস্থতার জন্য আদালতে এলেও লকআপে বসে ভার্চুয়াল শুনানি পার্থর
Image

অসুস্থতার জন্য আদালতে এলেও লকআপে বসে ভার্চুয়াল শুনানি পার্থর

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : আদালতে থাকলেও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর তরফে জামিনের আবেদন করা হয়নি।

পা ফুলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাই বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছনোর জন্য সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর। আইনজীবী সে কথা জানিয়েছিলেন বিচারককে। বিচারক জানালেন, কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক তাঁকে।

পার্থবাবুর আইনজীবী জানিয়েছেন, পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে। ওঁকে যাতে শুনানি কক্ষে উপস্থিত হতে না হয়, তার আবেদন জানান আইনজীবী। এর পরেই বিচারক জানতে চান, কোর্ট লকআপ থেকে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যায় কি না। পুলিশ জানায়, কোর্ট লকআপে ইন্টারনেট পরিষেবার সমস্যা রয়েছে। এর পরেই বিচারক কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে হাজির করানোর কথা জানিয়েছেন। এখন সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন পার্থবাবু।

এর আগে তিনি অসুস্থ জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন। সেই আবেদন খারিজ হয়েছিল বিশেষ সিবিআই আদালতে। প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সূত্রের খবর, পার্থবাবুর শারীরিক অবস্থা খতিয়ে দেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, সর্বক্ষণ সহায়কের প্রয়োজন নেই।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top