ভারতের দিব্যাঙ্গ তিরন্দাজী দলের সাফল্যে অভিনন্দন মোদীর

নয়াদিল্লি, ২৩ নভেম্বর, (হি.স.): এশিয় দিব্যাঙ্গ তিরন্দাজী প্রতিযোগিতায় ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ছবি-সহ তিনি লিখেছেন, “ব্যাংককে এশিয় দিব্যাঙ্গ তীরন্দাজী প্রতিযোগিতায় ভারতের ঐতিহাসিক জয়! অসাধারণ মানের জন্য এই দক্ষ দিব্যাঙ্গ তীরন্দাজী দলকে অভিনন্দন, ইতিহাসের বইতে তাঁদের নাম লেখার জন্য! দলটি ৪টি স্বর্ণপদক সহ মোট ৯টি পদক পেয়েছে। চ্যাম্পিয়নশিপে তাদের সর্বকালের সেরা মান উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁদের অবদানের জন্য প্রতিটি ক্রীড়াবিদকে অভিনন্দন। তাঁরা যেন সবসময় আমাদের গর্বিত করেন।“