News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে এনডিপিএস মামলায় দশ বছরের কারাদণ্ড তিন অভিযুক্তের, জরিমানা এক লক্ষ টাকা
Image

করিমগঞ্জে এনডিপিএস মামলায় দশ বছরের কারাদণ্ড তিন অভিযুক্তের, জরিমানা এক লক্ষ টাকা

করিমগঞ্জ (অসম), ২২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে এনডিপিএস মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে একলাখ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে । আজ বুধবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতের বিচারক রুদ্ধদ্বার কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ।

আদালত সূত্রে জানা যায় যে, এন ডি পি এস আইনের অধীনে ১২৫/২০২২ মামলায় নিলামবাজার থানার ১২৯/২০২২ ভারতীয় দণ্ডবিধির ভাৰতীয় ২০(বি) (ii) (সি)/২৯ নম্বর আদালতে চলতি মোকৰ্দমা শুনানিতে জিলা সেশন জাজে এই রায় দান করেন ।

জানা যায় যে, গত বছর ২৭/৮/২০২২ তারিখে নিলাম বজার থানা পুলিশে লাভ করা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ৩৩ কেজি ৩৯১ গ্রাম গাঁজা করে । পাশাপাশি বিহার জেলার কাটিহার জেলার বাসিন্দা রমেন কুমার, বৈশালী জেলার বিপিন কুমার এবং মঙ্গের আম্মা দেবী নামের তিন পাচারকারীকে আটক করে পুলিশ । মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। এরপর গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালতে নির্দেশে তাদের ঠাঁই হয় লাল ঘরে ।

এদিকে মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নিলামবাজার থানার তদন্তকারী অফিসার । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ড্ৰাগস এণ্ড নারকোটীক ডিভিস,ডিরেক্টর অফ ফরেন্সিক সাইন্স , কাহিলীপারা থেকে বাজেয়াপ্ত করা মাদক সামগ্ৰী গুলি গাঞ্জা বলে প্ৰমাণ করিয়ে নিয়ে আসা হয় এবং সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিঃরাজ্যের তিন আসামিকে সশ্রম কারাদণ্ড দেয় আদালত ।

আজ বুধবার জেলা আদালতে দাঁড়িয়ে মামলার সরকার পক্ষের আইনজীবী জানান, করিমগঞ্জ বা আদালতের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম । সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাদক মামলার রায়দান করা হয়েছে । যার ফলে আইনজীবী সহ জেলা বাসী আনন্দিত । পাশাপাশি এই ধরনের রায়দানে উৎসাহিত করেছে আইনজীবীদের ।
যার কারনে মাদক মামলা গুলি আদালতে বছরের পর বছর ধরে চলে থাকে । তাছাড়া দিনে দিনে মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সীমান্ত জেলায় । তাই মাদক নিয়ন্ত্রণে এই ধরনের রায়দান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সরকার পক্ষের আইনজীবী ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top