News Flash

  • Home
  • প্রধান খবর
  • দলুয়াখাঁকি গ্রামে ত্রাণ বিলি করতে পারবে বামেরা, অনুমতি হাই কোর্টের
Image

দলুয়াখাঁকি গ্রামে ত্রাণ বিলি করতে পারবে বামেরা, অনুমতি হাই কোর্টের

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : জয়নগরের দলুয়াখাঁকি গ্রামে রাজনৈতিক পরিচয়ের উর্দ্ধে উঠে ত্রাণ বিলির অনুমতি পেল বামেরা। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট।

এদিন আদালত জানিয়েছে, জয়নগরের দলুয়াখাঁকি গ্রামে যেতে পারবেন সিপিআইএম নেতারা। ৫ জনের বেশি ত্রাণ দেওয়ার জন্য গ্রামে যেতে পারবেন না। কিন্তু সেখানে কোনও রাজনৈতিক বক্তব্য থাকবে না। উসকানিও দেওয়া যাবে না। কোনও সভা করা যাবে না। তবে গ্রামে যাওয়ার আগে জয়নগর থানাকে জানাতে হবে। ত্রাণ দেওয়ার সময় পুলিশও সঙ্গে যাবে। পাশাপাশি গ্রামে প্রবেশের ক্ষেত্রে গ্রামেরই বাসিন্দা মহিলাদের বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে আদালতে রিপোর্ট দেবে জেলার পুলিশ সুপার।

পর পর দুদিন গৃহহারা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বাধা পেয়েছিলেন বাম নেতারা। আটকে দিয়েছিল পুলিশই। তাই দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুমতি পেতে আদালতে ছুটেছিলেন সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়রা। এদিন সেই অনুমতি পেলেন তাঁরা।

প্রসঙ্গত, গত সোমবার, ১৩ নভেম্বর ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের খুন হন দলুয়াখাঁকির তৃণমূল অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্কর। এই ঘটনায় উত্তেজনার মাঝেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপিটুনিতে মৃত্যু হয় অন্যতম অভিযুক্তের। এর পর পালটা এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় বহু বাড়ি। রাজনৈতিক হত্যাকাণ্ডে দু দলের মাঝে পড়ে ভিটেহারা হন দলুয়াখাঁকির বহু নিরীহ মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই ছুটে গিয়েছিল বাম নেতৃত্ব। একবার নয়, পর পর দুবার। সেই সময় পুলিশি বাধা পেয়ে ফিরে আসতে হয়েছিল তাঁদের। এবার আদালতের নির্দেশে সেই বাধা কাটল।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top