News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • যেখানেই পদ্ম সেখানেই উন্নয়ন, মোদীজির নেতৃত্বে ভারত ক্রমাগত উন্নতি করছে : জে পি নাড্ডা
Image

যেখানেই পদ্ম সেখানেই উন্নয়ন, মোদীজির নেতৃত্বে ভারত ক্রমাগত উন্নতি করছে : জে পি নাড্ডা

রাজসমন্দ, ২০ নভেম্বর (হি.স.): যেখানেই পদ্ম সেখানেই উন্নয়ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত উন্নতি করছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার রাজস্থানের রাজসমন্দে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় নাড্ডা বলেছেন, “ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে। এই দীপাবলিতে স্বচ্ছ লেনদেনের মাধ্যমে সোনা কেনা হয়েছে ৫০ হাজার কোটি টাকারও বেশি। ভারত এখন ৯৭ শতাংশ মোবাইল তৈরি করছে। আমরা এখন বিশ্বকে ১৩৮ শতাংশ ওষুধ দিচ্ছি। এটাই ভারত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন।”

নাড্ডা বলেছেন, “রাজস্থানে অশোক গেহলট সরকারের আমলে, রাম নবমী যাত্রা বন্ধ করা হয়েছিল, কানওয়ার যাত্রাও বন্ধ করা হয়েছিল, ৩০০ বছরের পুরনো মন্দির ভেঙে দেওয়া হয়েছে, ১৮ জনেরও বেশি সাধুকে হত্যা করা হয়েছে, মন্দিরের অপমান করা হয়েছে। এখন ১৫ নভেম্বর তাদের সরকারকে পতন করা উচিত।”

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top