News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কংগ্রেস যেখানেই ক্ষমতায় থাকে, তাঁরা শুধুমাত্র দুর্নীতি ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেয় : প্রধানমন্ত্রী মোদী
Image

কংগ্রেস যেখানেই ক্ষমতায় থাকে, তাঁরা শুধুমাত্র দুর্নীতি ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেয় : প্রধানমন্ত্রী মোদী

পিলিবাঙ্গা (রাজস্থান), ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস যেখানেই ক্ষমতায় থাকে, তাঁরা শুধুমাত্র দুর্নীতি ও স্বজনপ্রীতিকেই প্রাধান্য দেয়। কংগ্রেসকে কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজস্থানের পিলিবাঙ্গায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস কখনই আপনাদের (জনগণ) প্রয়োজন নিয়ে চিন্তিত নয়। এখন কংগ্রেসও রাজস্থানে মাদক চোরাকারবারীদের উৎসাহ প্রদান করছে।” মোদীর কথায়, “একদিকে আপনাদের সেবকের সেবার মনোভাব, অন্যদিকে রাজস্থানের কংগ্রেস সরকারের লুটপাট ব্যবস্থা। রাজস্থানের কৃষক, কর্মচারী এবং ব্যবসায়ীরা সবাই সততার সঙ্গে কর দিয়েছেন। কিন্তু বিনিময়ে তাঁরা পেয়েছেন জরাজীর্ণ রাস্তা-ঘাট, ড্রেন, বিদ্যুৎ-জলের অভাব, কোমর ভাঙা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “২০১৪ সালের আগে সৎ করদাতাদের টাকা দুর্নীতিতে লুট করা হয়েছিল এবং দরিদ্র মধ্যবিত্তরা কিছুই পায়নি। রাজস্থানে গত ৫ বছরে যা ঘটেছে তার পুরো কাহিনী লাল ডায়েরিতে লেখা আছে। ডায়েরি লাল, শোষণ কালো।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “দরিদ্র কল্যাণ, জনকল্যাণ ও সবার মঙ্গল করার দেশে আমরা নতুন ঐতিহ্য গড়ে তুলেছি। দেশের করদাতা সততার সঙ্গে আয় করেন এবং তারপর সততার সঙ্গে কর দেন।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top