News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের হিন্দুদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের
Image

বাংলাদেশের হিন্দুদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের

আগরতলা, ২০ নভেম্বর: অসম তথা সারা বিশ্বের বাঙালিদের পক্ষ থেকে বাংলাদেশের হিন্দুদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

বাংলাদেশে নির্বাচন আসন্ন। এই নির্বাচনে গনতন্ত্র প্রেমী বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগ সরকারকে ভোট দেবার আহ্বান জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

শিলচর কার্যালয়ে এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, যে বাংলাদেশে গতবার দুর্গাপুজোর সংখ্যা ছিল ৩০০০০, যা এবার বেড়ে হয়েছে ৩৪০০০। শুধু তাই নয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের পুজোও পুলিশ প্রশাসন তথা তাঁর পার্টির ক্যাডারদের প্রতিটি পুজোয় পাহারা দেবার কঠোর নির্দেশ দিয়েছিলেন। তাই আনন্দে,উদ্যমে এবার পুজো উপভোগ করেছেন বাংলাদেশের হিন্দুরা।

অথচ ভারতের যে অসম রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ বাঙালি  বসবাস করেন সেখানে ২৪ টি পুজো প্যান্ডেলে বাংলা ব্যানার টেনে নামিয়েছে,মন্ডপসজ্জা নষ্ট করেছে দুস্কৃতীকারীরা। আজ পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। কারও বিচার হয়নি। এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার প্রকৃত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ভূমিকা নিতে তৎপর রয়েছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা কখনই বিঘ্নিত হবেনা।

এদিন প্রদীপ আরও বলেন, যে যদিও তখন তিনি ছোট ছিলেন তবুও যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে সে দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আপামর জনসাধারণ বাংলাভাষার অধিকার রক্ষায় মরণপন সংগ্রাম করে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন তার স্মৃতি এখনো তাঁর মনে অমলিন রয়েছে। তিনি বলেন এরপর কিছু মৌলবাদী শক্তি বিদেশি রাস্ট্রের মদতে তৎপর হয়ে হিন্দুদের উপর হামলা চালায় এবং তাঁতে তদানীন্তন সরকারের বদনাম হয়। তিনি বলেন দেখা গেছে এসব মৌলবাদী শক্তির সাথে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা তার নেত্রী খালেদা জিয়ার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই আগামীতে এইসব মৌলবাদীরা যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠে হিন্দুদের সুরক্ষা বিঘ্নিত করতে না পারে তারজন্য তিনি বাংলাদেশের হিন্দুদের আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনর্নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন।

প্রদীপ দত্তরায় বলেন, যে এটা চাইছেন আসামের ১ কোটি কুড়ি লক্ষ সহ সারা বিশ্বের ৭২ কোটি বাঙালি। তিনি আগামী নির্বাচনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদিন আগাম অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top