News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহকুমা ভিত্তিক যুব উৎসব পালিত তেলিয়ামুড়ায় 
Image

মহকুমা ভিত্তিক যুব উৎসব পালিত তেলিয়ামুড়ায় 

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর :  তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত  তিনটি ব্লক ও পুরপরিষদ নিয়ে মহকুমা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়েছে আজ শনিবার।  রাজ্য যুব ও ক্রিয়া দপ্তর এর উদ্যোগে হওয়া  এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপুর পিতা রূপক সরকার, সহ পিতা মধুসূদন রায়, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক ধরণী দাস  সহ অন্যান্যরা। এই যুব উৎসবে তিনটি ব্লক এবং পুর এলাকার থেকে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে অংশ নেয়।

উদ্বোধক এর বক্তব্য রাখতে গিয়ে পুরো পিতা রূপক সরকার বলেন যুব উৎসব হল আমাদের কৃষ্টি সংস্কৃতির এক ঐতিহ্যের মিলন উৎসব। তিনিযুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান রাখেন। এছাড়া নেশা মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে সকলের প্রতি আশা ব্যক্ত করে।

বলা বাহুল্য জেলাভিত্তিক যুব উৎসব আগামী ২৩ শে নভেম্বর এই চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হবে। উল্লেখ করা যায় যে, মহকুমা ভিত্তিক যুব উৎসব হলেও মহকুমার দুটি ব্লক মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর থেকে কোন ব্লক প্রতিনিধি উৎসবে উপস্থিত হননি। তাছাড়া যাদের উদ্দেশ্যে যুব উৎসব তাদের সংখ্যায় ছিল হাতেগোনা কয়েক জন। ফলের মুখমা ভিত্তিক যুবতী ঘিরে উঠছে নানান প্রশ্ন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top