News Flash

Image

বাইক ও বাই সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ নভেম্বর : কৈলাসহর সাইফোন রোড এলাকায় বাইক ও বাই সাইকেলের  মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইসাইকেল আরোহী। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রাপ্ত সংবাদে জানা যায়,  ফুলবাড়িকান্দি এলাকার বাসিন্দা মুক্তাদীর আলী(৫০) নামে এক ব্যক্তি উনার বাইসাইকেল নিয়ে কৈলাশহর থেকে উনার নিজ বাড়ি অর্থাৎ ফুলবাড়ি কান্দি এলাকায় যাচ্ছিলেন। কৈলাসহর সাইফন রোড এলাকায় যেতেই ঘটে বিপত্তি। বিপরীত দিক থেকে একটি দ্রুত গতিতে বাইক এসে উনার বাইসাইকেলের মধ্যে সজোরে ধাক্কা দেয়। যার ফলে উনি মাটিতে ছিটকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও ঘটনাস্থল থেকে সেই বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।

স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরে। কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতরভাবে আহত সেই বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top