নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিজয় মালিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চায় ইন্টারপোল।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তরফে জানানো হয় । বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন খারিজ করেনি ইন্টারপোল। চেয়েছে কিছু ব্যখ্যা, বিশদ তথ্য। ৯ হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী মামলায় গত ১২ মে ইন্টারপোলের কাছে মালিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই আর্জি খারিজ করা হয়েছে বলে খবর আসে। বলা হয়, মালিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পোক্ত প্রমাণ দিতে পারেনি তারা। এর আগেও মালিয়ার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানিয়েছিল ইডি। কিন্তু কিছু পদ্ধতিগত ত্রুটি থাকায় সেবার খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। তাই ইডি অস্বীকার করলেও, মালিয়ার বিরুদ্ধে গোলমেলে আর্থিক কারবারের অভিযোগ আদৌ টিকবে কিনা তা নিয়ে ধন্দ ছিল বহুদিন ধরেই। কারণ গত বছরের ২৯ জুলাই মালিয়ার বিরুদ্ধে ‘প্রতারণার সন্দেহে’ মামলা রুজু করার পর থেকে আজ পর্যন্ত একটিও লেনদেন মেলেনি যাতে প্রমাণ করা যায় যে, মালিয়া অন্যায়ভাবে অর্থ অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন। মালিয়ার বিরুদ্ধে ইডি ইচ্ছাকৃত ঋণখেলাপ, কর ফাঁকি, ঋণের অর্থ বিদেশে সরিয়ে সম্পত্তি কেনা ইত্যাদি অভিযোগ আনলেও, নীরব সি বি আই। সব লেনদেন খতিয়ে দেখতে সরকারের কাছে আরও সময়ে চেয়ে নেয় তারা।-
বিজয় মালিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চায় ইন্টারপোল : ইডি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















