News Flash

  • Home
  • দেশ
  • লক্ষ কণ্ঠে গীতাপাঠ, নমোকে আমন্ত্রণ জানাতে গেলেন সুকান্ত
Image

লক্ষ কণ্ঠে গীতাপাঠ, নমোকে আমন্ত্রণ জানাতে গেলেন সুকান্ত

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : আগামী বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে জনসংযোগে কোনও খামতি রাখছে না বঙ্গ বিজেপি শিবির। সম্প্রতি বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করেও মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা দেখা গিয়েছে বঙ্গ বিজেপির। আর এবার এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ। খাতায় কলমে সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় একটি কর্মসূচি। আয়োজনেও সরাসরি বিজেপি নেই। আয়োজন করছে বিভিন্ন মঠ ও মন্দিরের মিলিত একটি মঞ্চ। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে গেলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে বাংলায়। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন সাধু-সন্তদের এক প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সঙ্গে শুক্রবারই দিল্লিতে দেখা করার কথা রয়েছে সুকান্তবাবুর। সেখানেই প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি। বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের নিজেই সেকথা জানালেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, “বিভিন্ন মঠ ও মন্দিরে তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে। তাঁরা এক লাখ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগ নিয়েছেন। তাঁদের প্রতিনিধিদের নিয়ে আজ আমি দিল্লিতে যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। গীতা জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর এই এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে কলকাতায়।“

সুকান্তবাবু বলেন, “সেদিন প্রধানমন্ত্রী যাতে কলকাতায় আসেন এবং গীতাপাঠের অনুষ্ঠানে এক লাখ মানুষের মাঝে যাতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেই আমন্ত্রণ জানানো হবে। সেই কারণেই আজকের দিল্লিযাত্রা।”

প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে এই ধর্মীয় কর্মসূচি ঘিরেও বিজেপি মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top