News Flash

Image

বাস ও ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ১৬ নভেম্বর: ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১১ জন যাত্রী। দুই যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তাঁরা। আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে এবং বাকিদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে  দমকলবাহিনী। ওই সময় খুমুলুঙ থেকে খোয়াই দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা। দূর্ঘটনায় আহতদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে  দিয়েছেন তিনি।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে বড়মুড়া পাহাড়ে বাঁক নিতে গিয়ে ম্যাক্স গাড়ি ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ম্যাক্স গাড়িতে থাকা কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। ওই সময় খুমুলুঙ থেকে খোয়াই দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা। সাথে সাথে তিনি এম্বুলেন্স ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের মধ্যে  ৮ জনকে জিরানিয়া হাসপাতালে এবং বাকীদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছেন।জিরানিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৮ জনের অবস্হা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্হানান্তর করেছেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top