ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর। কর্নাটকের বিরুদ্ধে খেলা হবে ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়ামে। উদ্যোক্তা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ অংশ নিতে ত্রিপুরা দল আগামী ১৮ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় রেলপথে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হবে। জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসরে ত্রিপুরা দল সি- গ্রুপে খেলবে। গ্রুপে ত্রিপুরা ও কর্ণাটক ব্যতীত আরও চারটি দল হলো চন্ডিগড়, আসাম, সিকিম ও কেরালা। গ্রুপ লিগে ত্রিপুরার পরবর্তী ম্যাচ সিকিমের বিরুদ্ধে ২৫ নভেম্বর। তৃতীয় ম্যাচ আসাম-এর বিরুদ্ধে ২৭ নভেম্বর। চতুর্থ ম্যাচ চন্ডিগড়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর। গ্রুপ লীগে পঞ্চম তথা অন্তিম ম্যাচ কেরালার বিরুদ্ধে ২ ডিসেম্বর। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী ক্রীড়াসূচী সহ বিস্তারিত খবর জানিয়েছেন।

ব্যাঙ্গালোরে জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে রাজ্যদল অংশ নিতে যাচ্ছে
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















