News Flash

  • Home
  • দেশ
  • ভিনরাজ্যে টাওয়ার থেকে পড়ে মৃত্যু রতুয়ার যুবকের
Image

ভিনরাজ্যে টাওয়ার থেকে পড়ে মৃত্যু রতুয়ার যুবকের

সামসী, ১৫ নভেম্বর (হি. স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার রতুয়ার এক যুবকের। মৃতের নাম আজিজুর রহমান (৩০)। বাড়ি রতুয়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর (মধ্য পাড়া) গ্রামে। মঙ্গলবার বিকেলে টাওয়ার থেকে পড়ে আজিজুরের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। বৃহস্পতিবার কাঞ্চননগর গ্রামে তাঁর দেহ এসে পৌঁছোনোর কথা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গ্রামজুড়ে।

মৃতের বাবা আব্দুল কাদির জানিয়েছেন, আজিজুর তাঁর সেজো ছেলে। আজিজুরের স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে। সেজো ছেলেই সংসার খরচ চালাতেন। এলাকায় কোনও কাজ না পেয়ে সপ্তাহ দুয়েক আগে দিল্লিতে টাওয়ারের কাজে গিয়েছিলেন আজিজুর। মঙ্গলবার সন্ধ্যায় ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারেন, কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাওয়ার থেকে পড়ে যান আজিজুর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেখানে ময়নাতদন্তের পর বুধবার দুপুরে আজিজুরের কফিনবন্দি দেহ মালদার উদ্দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার কাঞ্চননগর গ্রামে তাঁর দেহ এসে পৌঁছোনোর কথা। মৃত আজিজুরের স্ত্রীর জন্য বিধবাভাতা ও বিডিওকে বলে আবাস যোজনা প্রকল্পে একটি পাকা ঘর দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করার আশ্বাস দিয়েছেন রতুয়া পঞ্চায়েত প্রধান শেখ আবু সায়েব বিলু।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top