News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস মানেই ধ্বংস, দুর্নীতি, নৃশংসতা ও ব্যভিচার : জে পি নাড্ডা
Image

কংগ্রেস মানেই ধ্বংস, দুর্নীতি, নৃশংসতা ও ব্যভিচার : জে পি নাড্ডা

রায়পুর, ১৫ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার ছত্তিশগড়ের রায়পুরে জেলার আড়ং বিধানসভা এলাকায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, “এই নির্বাচনে একদিকে রয়েছে বিজেপি, অন্যদিকে রয়েছে কংগ্রেস। কংগ্রেস মানে ধ্বংস, দুর্নীতি, নৃশংসতা, ব্যভিচার এবং মানুষের অধিকার হরণ। বিজেপির অর্থ – উন্নয়ন, প্রগতি, জনগণের সরকার, উন্নয়নের সরকার, এমন সরকার যা মহিলাদের ক্ষমতায়ন করে, এমন সরকার যা কৃষকদের স্বার্থ রক্ষা করে এবং এমন সরকার যা তফসিলি উপজাতির ভাই ও বোনদের মূল স্রোতে নিয়ে আসে।”

নাড্ডা বলেছেন, “ভূপেশ বাঘেল হাতে গঙ্গা জল নিয়ে বলেছিলেন, আমরা এখানে মদ বন্ধ করব। অথচ তাঁরা আবগারি কেলেঙ্কারি, গৌথান কেলেঙ্কারি, শিক্ষক বদলি কেলেঙ্কারি এবং আরও কত কী ক্ষমতার স্বার্থে জল্পনা-কল্পনায় লিপ্ত হয়েছে।” নাড্ডা কটাক্ষ করে বলেছেন, “তিনি (মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল) বিদ্যুৎ বিল অর্ধেক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু করেননি। বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা দেওয়া হয়নি। মহিলাদের ৫০০ টাকা দেওয়ার কথা বলা হলেও, তাও দেওয়া হয়নি। এবার তাঁদের ঘরে বসতে হবে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top