News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান ট্রাফিক দপ্তরের
Image

বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান ট্রাফিক দপ্তরের

আগরতলা, ১৫ নভেম্বর: বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক দপ্তর। আজ জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। আগামী একমাস ব্যাপী ওই অভিযান চলবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।

ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত এলাকা নো পাকিং জোন রাখা হয়েছে। কিন্তু দেখা গেছে জিবি বাজারে একাধিক যানবাহন নো পাকিং জোনে রাখা হয়। তার ফলে এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। মূলত জিবি বাজারকে যানজট মুক্ত করতে আকজের এই অভিযান বলে জানান তিনি।

এদিন তিনি আরও জানিয়েছেন, জিবি বাজারের দোকানদাররা নিজ দোকানের সম্মুখে যানবাহন দাঁড় করে রাখেন। তা দেখে বিক্রেতারও যানবাহন দাঁড় করিয়ে রাখে। তাই জিবি বাজারের দোকানদার থেকে শুরু করে সাধারণ জনগণকে নো পাকিং জোনে যানবাহন রাখতে নিষিদ্ধ করা হয়েছে।  ট্রাফিক পুলিশের তরফ থেকে সর্তক করানো হয়েছে তাঁদের। যদি কেউ এলাকায়  আইন লঙ্ঘন করার চেষ্টা করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top