News Flash

Image

গোলাঘাটের কছারিহাটে সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

গোলাঘাট (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : গোলাঘাটের কছারিহাট কলেজ সংলগ্ন তরফাট রোডে আজ মঙ্গলবার ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

জানা গেছে, গোলাঘাটের দিক থেকে কছারিহাটের দিকে আগত দ্রুতগামী একটি ড্ৰাম্পার যুগলজ্যোতি গগৈ নামের এক স্কুল ছাত্ৰকে ধাক্কা দিয়ে আহত করে। ছাত্ৰকে ধাক্কা দিয়ে ডাম্পারটি আরও এক ব্যক্তিকে গিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় ব্যক্তিটি রাস্তায় ছিটকে পড়ে রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিকে মথুরাপুরের বাসিন্দা দিনমজুর বুপাইটো কৰ্মকার বলে শনাক্ত করা হয়েছে।

দু্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা উভয়কে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যান গোলাঘাট কুশল কোঁওর অসামরিক হাসপাতালে। হাসপাতালে বুপাইটো কৰ্মকারকে মৃত বলে ঘোষণা করে যুগলজ্যোতি গগৈকে চিকিৎসার জন্য ভরতি করেছেন কর্তব্যরত ডাক্তার।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top