News Flash

  • Home
  • Uncategorized
  • মিজো শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনে রাজ্যে এলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব
Image

মিজো শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনে রাজ্যে এলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব

CSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠানোর উদ্যোগ পুনরায় নেওয়া হচ্ছে৷ ভারত সরকার তাদের ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক ত্রিপুরা সফরে পাঠিয়েছে৷ দীর্ঘদিন ধরে আটকে থাকা রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে ভারত সরকার যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তরপূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি সত্যজিৎ গর্গ৷
শুক্রবার রাজ্যে এসে তিনি মুখ্যসচিব যশপাল সিং এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ তাতে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে খঁুটিনাটি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আগামীকাল কাঞ্চনপুর সফরে যাচ্ছেন৷ সেখানে মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারের আধিকারিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে৷ রিয়াং শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠানো হবেই এই সিদ্ধান্তে অটল ভারত সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, শীঘ্রই তাদের স্বভূমে ফেরত পাঠানো হবে৷ এদিন তিনি বলেন, বেশ কয়েকদিন আগেই তাদের মিজোরামে ফেরত পাঠানোর কথা ছিল৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক গত আগস্টের মধ্যেই তাদের মিজোরামে ফেরত পাঠানোর কথা ছিল৷ কিন্তু কয়েকটি কারণে সেই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়ে উঠেনি৷ তবে, ভারত সরকার এখন দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে রিয়াং শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠানো হবেই৷
তবে, কবে নাগাদ এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও শ্রীগর্গ বলেছেন, মিজোরাম সরকার ভারত সরকারের কাছে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে নতুন প্ল্যান জমা দেবে৷ সে বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে৷ খুব শীঘ্রই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷
এদিকে, আগামীকাল তিনি মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারের আধিকারিকদের সাথে বৈঠক শেষে শরণার্থী শিবিরে আশ্রিত রিয়াংদের সাথেও আলোচনা করবেন৷ প্রত্যাবর্তনের বিষয়ে তাদের মতামতও নেবেন৷ এদিন, তিনি জানিয়েছেন কাঞ্চনপুর থেকে ফের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে বৈঠক করারও সম্ভাবনা রয়েছে৷ তবে, এখনই তা চূড়ান্ত হয়নি৷
উল্লেখ্য, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া বহু চেষ্টা সত্ত্বেও সম্পন্ন করা সম্ভব হয়ে উঠছে না৷ কোন না কোন কারণে প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধা পাচ্ছে৷ সম্প্রতি কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীরা এক ব্যক্তির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে তান্ডব চালিয়েছিল এবং গ্রামবাসীদের উপর আক্রমণ সংগঠিত করেছিল তাতে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের আওয়াজ আরো জোরালো হয়েছে৷ ত্রিপুরা সরকার এখন আন্তরিকভাবে চাইছে রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠাতে৷ অবশ্য, বেশ কয়েকবার রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর অবশেষে এ যাত্রায় এর কোন সুরাহা বের হয় কিনা তাই এখন দেখার বিষয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top