News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত
Image

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের জেরে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সুশান্ত দেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানির সময় রাজ্য পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আদালতে জানান, প্রায় এক মাস আগে এক মহিলা একটি জ্ঞাতব্য অপরাধের অভিযোগ নিয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। তাঁর অভিযোগ, মামলা নথিভুক্ত করার পরিবর্তে ওই মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয় এবং অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়।

আইনজীবীর আরও দাবি, পরে ওই মহিলা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানালেও দীর্ঘদিন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর তিনি ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন।
বুধবার মামলার শুনানিতে বিষয়টি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নজরে আসে। আদালতে জানানো হয়, ইতোমধ্যে সংশ্লিষ্ট এফআইআর নথিভুক্ত করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক আগেই এয়ারপোর্ট থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ওসি সুশান্ত দেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, আবেদনকারী পক্ষের আইনজীবী আদালতে আরও অভিযোগ করেন, বুধবারও নির্যাতিতা মহিলাকে হেনস্থা ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাইকোর্ট মহিলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে।
মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। আদালত এ মামলায় পুলিশের ভূমিকা, নির্দেশ বাস্তবায়ন এবং তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top