News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু
Image

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিলোনিয়ার মতাই চম্পকনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম সবিতা লোধ (৫৫)। তিনি মতাই চম্পকনগর এলাকার বাসিন্দা এবং তপন লোধের স্ত্রী। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ নাতনিকে একটি নার্সারি স্কুলের গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

অভিযোগ, ফেরার পথে স্থানীয় বাসিন্দা সুভাষ দেবনাথের বাড়িতে একটি গাছ কাটার কাজ চলছিল। সেই সময় গাছের একটি কাটা ডাল ভেঙে সবিতা লোধের মাথায় এসে পড়ে। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত সবিতা লোধকে স্থানীয় বাসিন্দারা দ্রুত মতাই হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পারিবারিক সূত্রে জানা গেছে, এই ঘটনায় সুভাষ দেবনাথের বিরুদ্ধে বিলোনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করছে। সবিতা লোধের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। ঘটনায় গোটা এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top