News Flash

  • Home
  • দেশ
  • দু’রাত কাটতে না কাটতেই বায়না জুড়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়
Image

দু’রাত কাটতে না কাটতেই বায়না জুড়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): “আমি এই সেলে থাকব না। আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হোক।” জেলে দু’রাত কাটতে না কাটতেই এ ধরণের নানা বায়না জুড়ে দিয়েছেন ‘মন্ত্রী’ জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে ‘নাছোড়বান্দা’ মন্ত্রী। একের পর এক আবদারে দিশেহারা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

কালীপুজোর দিন রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। সেদিন সন্ধ্যায় বালুকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের একটি সেলে রাখা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর সেলই এখন স্থায়ী ঠিকানা জ্যোতিপ্রিয়র। রবিবার রাতে আদালতের নির্দেশে তাঁকে বাড়ির খাবার দেওয়া হয়। কিন্তু সেই খাবার খেতে অস্বীকার করেন। জেল কর্তৃপক্ষ তিনি বলেন, ‘আমাকে শুধু ওষুধ দাও।’ জেল হাসপাতালের চিকিৎসকরা মন্ত্রীকে জানিয়ে দেন খাবার ছাড়া ওষুধ খাওয়া যাবে না। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় বুঝিয়ে তাঁকে খাবার খাওয়ানো হয়।

তাঁর জন্য বরাদ্দ সেল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বালু। তিনি বলেন, ‘আমি রাজ্যের মন্ত্রী। এই জেল রাজ্য সরকারের আওতাধীন। আমি এই সেলে থাকব না। আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হোক। শরীরের বাঁদিকে প্যারালাইসিস হয়ে গিয়েছে।’ আদালতের নির্দেশ না থাকায় জেল কর্তৃপক্ষ ধৃত মন্ত্রীর জন্য কোনও খাটের বন্দোবস্ত করেনি। মাটিতে কম্বল পেতে তাঁকে ঘুমোতে হচ্ছে।

প্রসঙ্গত, কালীপুজোর দিন ১৬ নভেম্বর অবধি জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে ধৃত মন্ত্রীকে বাড়ির খাবার দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে রিপোর্ট পাঠিয়ে আদালতকে জানানো হয়, ডায়েট মেনে খাবার দেওয়ার পরিকাঠামো তাদের রয়েছে। তারপর থেকেই বালুকে জেলে তৈরি খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ইডি দফতরে থাকাকালীন, বেসরকারি হাসপাতালের ডায়েট চার্ট মেনে জ্যোতিপ্রিয়কে বাড়ির খাবারই দেওয়া হচ্ছিল। ১৬ নভেম্বর ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top