News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বিমানবন্দরে সোনা চোরাচালান করতে গিয়ে গ্রেফতার দুই
Image

দিল্লির বিমানবন্দরে সোনা চোরাচালান করতে গিয়ে গ্রেফতার দুই

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে সিআইএসএফ কর্মীরা বিদেশ থেকে সোনা পাচারকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ১.০৬৫ কেজি ওজনের সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে।

সিআইএসএফ-এর এক অফিসার জানিয়েছেন, ১৪ নভেম্বর ভোর ৪.৫৬ নাগাদ বিমানবন্দরে মোতায়েন সিআইএসএফ নজরদারি দল এক যুবককে বিমানবন্দরে সন্দেহজনক অবস্থায় ঘুরে বেড়াতে দেখে। সন্দেহ হলে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। সিআইএসএফ কর্মীরা দেখে যে ওই লোকটি এক যাত্রীর সঙ্গে দেখা করছিল। ধৃত যাত্রী দোহা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এসেছিল। দুজনে কিছুক্ষণ কথা বলার পর ওয়াশরুমে চলে যায়। ৬ টা ২৭ নাগাদ দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালায় নজরদারি দল। যুবকের কাছ থেকে পেস্ট আকারে প্রায় ১.০৬৫ কেজি ওজনের চারটি ডিম আকৃতির হলুদ ধাতু (সোনার মতো দেখতে) উদ্ধার করা হয়। যুবকের নাম রাজেশ তখার। বিমান যাত্রীর নাম মহেন্দ্র। জিজ্ঞাসাবাদের পর মহেন্দ্র সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সিআইএসএফ আধিকারিকরা অভিযুক্ত দু’জনকেই শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। কাস্টম বিভাগের আধিকারিকরা অভিযুক্ত দুজনকেই জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top