News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে আটক ল্যাপটপ চোর
Image

সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে আটক ল্যাপটপ চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : ল্যাপটপ চুরির ঘটনায় এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে তাকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরনে জানা গেছে, রাজধানীর অনন্ত মার্কেটের এক দোকান থেকে ল্যাপটপ চুরির ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া ল্যাপটপ সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম ইয়াসিন মালিক। তার বাড়ি উত্তর প্রদেশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইয়াসিন মালিককে শনাক্ত করা হয়েছে।

পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, থানায় চুরির মামলা দায়ের হওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে। তদন্তক্রমে জানতে পারে ইয়াসিন মালিকের বাড়ি উত্তরপ্রদেশে। সে দীর্ঘদিন ধরে রাজ্যে অবস্থান করছে। সে পুরানো ইলেকট্রিক সামগ্রী ক্রয় বিক্রয় করত। অনন্ত মার্কেটের এক দোকান থেকে দোকান মালিকের অনুপস্থিতিতে সে ল্যাপটপটি চুরি করে নিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইয়াসিন মালিককে শনাক্ত করার পর তার মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। মোবাইল নাম্বারের সূত্র ধরে অবশেষে চন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান ইয়াসিন মালিক আড়ালিয়া এলাকায় ভাড়া থাকে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top