প্যারিস, ২ জুন (হি.স.) : ফ্রেঞ্চ ওপেনে ভারতীয়দের আশা জিয়ে রাখলেন একমাত্র সানিয়া মির্জ়া| ক্রোয়েশিয়ার ইভান ডডিগের সঙ্গে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা | দ্বিতীয় রাউন্ডে হারালেন ফরাসি জুটি অ্যালিজে কর্নেট ও জোনাথন আইসেরিককে|
মহিলাদের ডাবলসে অপ্রত্যাশিতভাবে আগেই বিদায় নিয়েছেন সানিয়া| স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে চুরমার| এখন শুধু টিমটিম করে জ্বলে রয়েছে মিক্সড ডাবলসের স্বপ্ন| কোয়ার্টার ফাইনালে ওঠার পথটা অবশ্য মসৃণ ছিল না সানিয়াদের কাছে| প্রথম সেটে টাইব্রেকারে ৬৭ ব্যবধানে হারতে হয় সানিয়াডোডিগ জুটিকে| দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬৪ গেমে জিতে নেন সানিয়ারা| তৃতীয় সেটে সুপার টাইব্রেকারে ১০৮ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান|-
ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁলেন সানিয়া মির্জা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















