News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Image

মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

জয়পুর, ১৩ নভেম্বর (হি.স.) : নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আগামীকাল দিল্লি থেকে রওনা হয়ে ১১.৫৫ নাগাদ জয়পুর বিমানবন্দরে পৌঁছোবেন। সেখানে বিজেপির আধিকারিকরা তাঁকে স্বাগত জানাবেন। এরপরে তিনি ১৬ সিভিল লাইনে বিজেপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে ভাষণ দেবেন দুপুর ১টা নাগাদ।

কার্যক্রম অনুসারে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জয়পুরের কিষাণপোল বিধানসভা প্রার্থী চন্দ্রমোহন বাটওয়ারার সমর্থনে খান্ডেলওয়াল গার্লস স্কুল সংসার চাঁদ রোডে ভাষণ দেবেন। এছাড়াও তিনি আদর্শ নগর বিধানসভা প্রার্থী রবির সমর্থনে ইউনিয়ারা হোটেল নারায়ণ সিং সার্কেলের ময়দানে কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top