News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শুভ দীপাবলির অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

শুভ দীপাবলির অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির এই উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মোদী। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছে জানিয়েছেন । তিনি এক্স- পোস্ট করে লিখেছেন, “সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি! এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি এবং চমৎকার স্বাস্থ্য।”

প্রধানমন্ত্রী আরও লেখেন, “দীপাবলি উজ্জ্বলতা এবং উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করবো আপনারা সকলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি চমৎকার দীপাবলি পালন করছেন । ” এর আগে শুক্রবার মোদী দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানান । প্রধানমন্ত্রী মোদী বলেন, “সুখ, স্বাস্থ্য, এবং সমৃদ্ধির প্রতীক একটি উৎসব ধনতেরাসে আমার দেশের সকল পরি বারের সদস্যদের অনেক অনেক অভিনন্দন।”

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top