News Flash

Image

করিমগঞ্জ সীমান্তে মিষ্টি বিতরণ বিএসএফ-বিজিবির

করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.স.) : আলোর উৎসবে কর্তব্য–দায়িত্ব–নিষ্ঠার মাঝেই শুভেচ্ছা বিনিময় করে নিলেন ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষীরা। প্রতিবারই সীমান্ত রক্ষার দায়িত্বের মাঝেই আলোর উৎসবের আনন্দ উপভোগ করে থাকেন সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ–এর জওয়ানরা। আজ শনিবার তেমন ছবিই দেখা গিয়েছে সীমান্ত জেল করিমগঞ্জের সুতারকান্দি ও ফুলবাড়ি সীমান্তে।

দীপাবলি উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করেছেন ভারত ও বাংলাদেশের জওয়ানরা । বিএসএফ ও বিজিবি–র জওয়ানরা এদিন একে অপরকে মিষ্টিমুখ করান। অবশ্য এমন ঘটনা নতুন নয়। এ দেশের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের সুসম্পর্ক বহুদিনের। প্রতি বছরই দীপাবলি, দোল উৎসব, রাখি বা বিজয়া দশমীর সময় এই ছবি ধরা পড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে। দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। দীপাবলির দিন ফের সেই দৃশ্য দেখা গিয়েছে। দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক যেন আরও একধাপ এগিয়ে থাকবে, মনে করেন বিএসএফ–এর এক আধিকারিক।

এদিন বিকালে সুতারকান্দি এবং ফুলবাড়ী জিরো পয়েন্টে মিষ্টি তোলে দেওয়া হয় ০৭ বিএন বিএসএফ এবং ১৩৪ বিএন বিএসএফের পক্ষ থেকে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top