News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর থিরুপাত্তুর জেলায় গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত পাঁচ
Image

তামিলনাড়ুর থিরুপাত্তুর জেলায় গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত পাঁচ

থিরুপাত্তুর, ১১ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর থিরুপাত্তুর জেলায় গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন পুলিশ জানিয়েছে, থিরুপাত্তুর জেলার ভানিয়াম্বাদির কাছে সরকারি বাস এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষে দুই চালক সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আহত ব্যক্তিদের দ্রুত ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে। তামিলনাড়ুর ভানিয়ামবাদি পুলিশ আরও জানিয়েছে, তারা এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেত্তিয়ানুর সেতুতে তামিলনাড়ু একটি সরকারি বাস বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আসছিল এদিকে চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী একটি গাড়ি উল্টোদিক দিয়ে আসলে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা দিলে দুই চালক সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top