News Flash

  • Home
  • খেলা
  • ফিলিপাইন্সে এশিয়ান মাস্টার্স আসরে পোলভল্টে রৌপ্যপদক রাজ্যের মমতার
Image

ফিলিপাইন্সে এশিয়ান মাস্টার্স আসরে পোলভল্টে রৌপ্যপদক রাজ্যের মমতার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। বিদেশের মাটিতে মমতার চমক। ত্রিপুরার মমতা নাথ। কাঞ্চনপুরের মহিলা। ৩,৪২৮ কিলোমিটার দূরে ফিলিপাইন্সে পোলভল্টের মতো ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক বিজয়ের মত অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই প্রথম ত্রিপুরার কোনও অ্যাথলেট পোল ভোল্টের মতো ইভেন্টে বিদেশের মাটিতে পদক জয়ের রেকর্ড স্থাপন করেছে। আশ্চর্যের হলেও এটাই সত্যি, কাঞ্চনপুরেই হোক আর আগরতলায় হোক প্র্যাকটিসের সময় কিন্তু মমতা একটা অরিজিনাল পোল পায়নি নিখুঁত অনুশীলনের জন্য। বাঁশ দিয়ে বানানো বিকল্প পোল ব্যবহার করে নিয়মিত প্র্যাকটিসে থেকে মমতা আজ সাফল্য অর্জন করেছে। পোলভল্ট ইভেন্টের রেওয়াজ-ই নেই বলা চলে। আয়োজক দেশ ফিলিপাইন্সের শিক্ষার্থী মেয়েটাকে হারানোর জন্য আরও ৫ সেন্টিমিটার উঁচুতে লাফ দিতে পারলেই এশিয়ান আসরে মমতার হাতে স্বর্ণপদক এসে যেত। এ যাত্রায় মমতা এক মিটার ২৫ সেন্টিমিটার উঁচুতে লাফিয়েছে। যথাযথ অনুশীলন করতে পারলে অদূর ভবিষ্যতে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মমতা স্বর্ণপদক এর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দুরাভাষে কথোপকথন কালে আপ্লুত সুরে মমতা এতটাই আনন্দে আত্মহারা। তবে পায়ে একটু চোট পেয়েছে বলে আগামীকাল ২০০ মিটার দৌড় ইভেন্টে সাফল্য পাবে কিনা নিজেই সন্দেহ প্রকাশ করছে। ফিলিপাইন্সের টারল্যাকের ক্যাপাসে, নিউ ক্লার্ক সিটিতে বুধবার থেকে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক এই অ্যাথলেটিক্স আসর শুরু হয়েছে। আন্তর্জাতিক এই আসর থেকে প্রথম দিনেই একটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক দেশকে উপহার দেওয়ার পর, বৃহস্পতিবারে দ্বিতীয় দিনে আরেকটি পদক এলো ভারতের ঝুলিতে ত্রিপুরার অ্যাথলেটের সৌজন্যে। পুরুষ বিভাগে ৩৫ থেকে ৩৯ বছর গ্রুপে ৩০০০ মিটার ট্রিপল চেজে ত্রিপুরার বিপ্লব মজুমদার তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছে। উল্লেখ্য, বুধবার ফিলিপাইন্সের ক্যাপাসে নিউক্লার্ক সিটিতে প্রতিযোগিতার প্রথম দিনে ত্রিপুরার মিতালী দেবনাথ মহিলাদের ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে দেশের সঙ্গে ত্রিপুরার নামও উজ্জ্বল করেছেন। এছাড়া, রাজ্যের অপর অ্যাথলেট অর্চনা বণিক ৫০ থেকে ৫৪ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন। উল্লেখ্য, তৃতীয় দিনের প্রতিযোগিতায় শুক্রবার, ৩৫ থেকে ৪০ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে ৪০০ মিটার দৌড়ে দেবী রানী দাস চতুর্থ স্থান পেয়েছে, ৬০ থেকে ৬৪ বছর গ্রুপে মহিলা বিভাগে ২ হাজার মিটার স্টিপল চেজে ত্রিপুরার জবা পাল দত্ত চতুর্থ এবং কবিতা দাস পঞ্চম স্থান পেয়েছে। ৭০ থেকে ৭৫ বছর গ্রুপে মহিলা বিভাগে ত্রিপুরার বরিষ্ঠ অ্যাথলেট শেফালী বর্ধন লং জাম্পে পঞ্চম স্থান পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। ৩৫ থেকে ৩৯ বছর গ্রুপে পুরুষ বিভাগে ৪০০ মিটার হার্ডেল রেসে ত্রিপুরার বিপ্লব মজুমদার সপ্তম স্থান পেয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top