News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ জাতীয় গার্লস ক্রিকেটে রাজ্য দল ঘোষিত, নেতৃত্বে পারমিতা
Image

অনূর্ধ্ব-১৫ জাতীয় গার্লস ক্রিকেটে রাজ্য দল ঘোষিত, নেতৃত্বে পারমিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। জাতীয় আসরে সবচেয়ে ক্ষুদে ক্রিকেটারদের টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট। রাজ্য দল ঘোষিত। নেতৃত্বে পারমিতা চক্রবর্তী। ডেপুটি সায়ন্তিকা নমঃ দাস। শিবিরে ডাক পাওয়া ২৬ জন ক্রিকেটার থেকে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটের জন্য ত্রিপুরা দল গঠন করা হয়েছে। শুক্রবার ঘোষিত এই রাজ্য দল মূলতঃ টুর্নামেন্টের গ্রুপ লীগের পুরো পাঁচটি ম্যাচের জন্যই। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। ছত্তিশগড়ের ভিলাইতে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ আয়োজক মধ্যপ্রদেশ। ১৯ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ সৌরাষ্ট্র। তৃতীয় ম্যাচ ২১ নভেম্বর উত্তরাখণ্ডের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ কেরালার বিরুদ্ধে ২৩ নভেম্বর। গ্রুপ লীগের পঞ্চম তথা অন্তিম ম্যাচ ২৫ নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে। ঘোষিত রাজ্য দলের ক্রিকেটাররা হলো : পারমিতা চক্রবর্তী (অধিনায়ক) সায়ন্তিকা নমঃ দাস (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক) পূর্ণিমা দেবনাথ, মিষ্টু মালাকার, মধুমিতা সরকার, দীপা নমঃ দাস, অমৃতা দাস, দীপিকা পাল, অসীমা সরকার, অঙ্কিতা তাঁতি উড়িয়া, রুমা সরকার (উইকেট রক্ষক), নন্দিতা দাস, রিয়া সরকার, রেবিকা নোয়াতিয়া, ইন্দ্রা বড়ুয়া, পল্লবী মাগর, পায়েল ত্রিপুরা, সুস্মিতা তেলী, দিয়া দাস, চন্দ্রা দেব।  সাপোর্ট স্টাফ সৌমিত্র গোপ ম্যানেজার কাম অবজারভার, সুমন দেবনাথ লজিস্টিক ম্যানেজার, নারায়ণ চন্দ্র দেব কোচ, অনুপ কুমার দাস কোচ, হিরালী দেববর্মা ফিজিও, অচিন্ত্য চক্রবর্তী ট্রেনার। নির্বাচিত খেলোয়ার সহ সংশ্লিষ্ট সকলকে ১৩ নভেম্বর বেলা ২টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য দল ছত্তিশগড়ের উদ্দেশ্যে ১৪ই নভেম্বর আগরতলা থেকে বিমানে রওয়ানা হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top