News Flash

  • Home
  • খেলা
  • বিদেশের মাটিতে এশিয়ান আসরে দেশের পতাকা ত্রিপুরার মিতালী, অর্চনার হাত ধরে
Image

বিদেশের মাটিতে এশিয়ান আসরে দেশের পতাকা ত্রিপুরার মিতালী, অর্চনার হাত ধরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। বিদেশের মাটিতে দেশের পতাকা। তাও মাথার উপরে হাতে ধরে ভিকট্রি ল্যাপ-এ। অসাধারণ বিশেষ অনুভূতি, রাজ্যের মেয়ে মিতালী এবং অর্চনার হাত ধরে। রাজ্য ক্রীড়া জগতের হয়ে নিশ্চয়ই অন্যতম নিদর্শন এশিয়ান আসরের প্রথম দিনেই দেশের নামের সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করে অনন্য নজির তৈরি করেছে। ত্রিপুরার দুই কৃতি অ্যাথলেট মিতালী দেবনাথ ও অর্চনা বনিক। দুটি পদক মিতালীর হাত ধরে। একটি স্বর্ণপদক ১৫০০ মিটার দৌড়ে ৫০ থেকে ৫৪ বছরের গ্রুপে। অপরটি রৌপ্য পদক ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে। একেবারে সোনায় সোহাগা। সঙ্গে জুড়ি মিলিয়েছে অর্চনা বণিক একই বছরের গ্রুপে লংজাম্প ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে রৌপ্য পদক পেয়ে। ৫ দিন ব্যাপী ২২ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আজ, বুধবার থেকে শুরু হয়েছে ফিলিপাইন্সে। প্রথম দিনে ত্রিপুরার মিতালী দেবনাথ একটি করে স্বর্ণপদক ও রৌপ্য পদক পেয়েছে। এছাড়া অর্চনা বনিক পেয়েছে একটি রৌপ্য পদক। উল্লেখ্য, ফিলিপাইনসের ক্যাপাসের নিউক্লার্ক সিটিতে আয়োজিত ২২তম এশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা থেকে ১১ সদস্যের একটি দল ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আশা করা হচ্ছে ত্রিপুরার খেলোয়াররা দেশের হয়ে সেখানে আরও পদক জয়ের মধ্য দিয়ে সাফল্য পাবেন। এদিকে প্রথম দিনে কৃতি অ্যাথলেট মিতালী ও অর্চনার সাফল্যে রাজ্যের, বিশেষ করে ক্রীড়া জগতে খুশির হাওয়া পরিলক্ষিত হচ্ছে। সংশ্লিষ্ট সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top