News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌৯ জাতীয় দাবায় ৯ম স্থানে রাজ্যের আরাধ্যা
Image

অনূর্ধ্ব-‌৯ জাতীয় দাবায় ৯ম স্থানে রাজ্যের আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। নবম স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাসকে। জাতীয় অনূর্ধ্ব-‌৯ দাবা প্রতিযোগিতায়। ঝাড়খন্ডে অনুষ্ঠিত আসরের একাদশ তথা শেষ রাউন্ডের খেলা হয় বুধবার সকালে। যুগ্মভাবে তৃতীয় স্থানে থাকা আরাধ্যার (‌১১৯৮) মুখোমুখি হয় তামিলনাড়ুর পূজা শ্রী আরের (১২৪৯‌)। ৬৪ ঘরের মস্তিক্সের খেলায় দুরন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত বাজিমাৎ করতে পারেনি। আসর শেষ করে সাড়ে ৭ পয়েন্ট নিয়েই। এবং দখল করে নবম স্থান। এদিন যদি জয় পেতো আরাধ্যা তাহলে সম্ভবত দ্বিতীয় স্থান পেয়ে যেতো। আসরে তেলেঙ্গানার সোমহিতা পুনাগাভানাম (‌১৩৪৫) ১০ পয়েন্ট পেয়ে সেরার সম্মান পায়। ত্রিপুরার অন্য দাবাড়ুদের মধ্যে নিলাক্ষী দেবনাথ সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ১০৩ তম স্থান এবং নাভ্যিয়া দে ৩ পয়েন্ট পেয়ে ১১১ তম স্থান দখল করে। আসরে অংশ নিয়েছিলো ১১৬ জন দাবাড়ু। এদিকে বালক বিভাগে মহারাষ্ট্রের আদ্ভিক অমিত আগরওয়াল (‌১৩৬৮) ১০ পয়েন্ট পেয়ে ভারতে সেরা হয়েছে। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে আদ্রুষ কর্মকার ৬ পয়েন্ট পেয়ে ১০৮ তম স্থান এবং অন্তরীপ আচারিয়া ৪ পয়েন্ট পেযে ২০৯ তম স্থান দখল করে। আসরে অংশ নিয়েছিলো ২৫০ জন দাবাড়ু।‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top