News Flash

  • Home
  • বিদেশ
  • কাবুলে বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ জন, আহত আরও ২০ জন
Image

কাবুলে বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ জন, আহত আরও ২০ জন

কাবুল, ৮ নভেম্বর (হি.স.) : কাবুলের একটি বাসে ঘটা ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন শিয়া সম্প্রদায়ের ৭ জন। এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাবুলের দাস্ত-ই-বারছি এলাকায়। সেখানেই একটি বাসে বিস্ফোরণে আহত হয়েছেন আর ২০ জন।

এই ঘটনার বিষয়ে কাবুল পুলিশের মুখোপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, “কাবুলের দাস্ত-ই-বারছি অঞ্চলের একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭জন । আহত হয়েছেন ২০ জন।” জানা গিয়েছে, এই ঘটনার পরই নিরাপত্তা কর্মীরা ওই এলাকায় পৌঁছন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নিহতরা সকলেই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। আফগানিস্তানে বরাবরই শিয়া-হাজারা মুসলিমদের নিশানা করে এসেছে তালিবান, আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো সুন্নি জঙ্গি সংগঠনগুলো।
উল্লেখ্য, গত মাসেই জুম্মার নমাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের একটি মসজিদ। ঘটনার সময় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। এর আগেও গত বছর কাবুলের একটি মসজিদের পাশাপাশি মাজার-ই-শরিফের তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সবমিলিয়ে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছিলেন বহু মানুষ। মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত ছিলেন। এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা। এবার মঙ্গলবারের ঘটনাতেও জেহাহিদের নিশানায় শিয়ারাই।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top