News Flash

  • Home
  • খেলা
  • নরের স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে প্রগতি
Image

নরের স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৬ নভেম্বর।। নরেশ চন্দ্র দাস স্মৃতি অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে সহজেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিল প্রগতি সেন্টার। সিপাহীজলা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সোমবার মুখোমুখি হয় প্রগতি প্লে সেন্টার ও ক্রিকেট অনুরাগী। নির্ধারিত সময়ের খেলায় ক্রিকেট অনুরাগীকে ১৮৫ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় প্রগতি। তবে প্রগতির এই জয়ের অন্যতম দুই কান্ডারী হলেন শ্রেয়াংশু দেব ও অনস ভাটনগর। এদিন সকালে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগীকে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দেয়। ইনিংসে শ্রেয়াংশু দেবের লড়াকু ১১৯ রানের সাহায্যে এই স্কোর তুলে প্রগতি। জবাবে অনুরাগী জয়ের জন্য বিশাল রানের টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে সব কয়টি উইকেট হারিয়ে লড়াই শেষ করে নিতে বাধ্য হয়। প্রগতির অনস ভাটনগর বল হাতে নিয়ে একাই ক্রিকেট অনুরাগীর পাঁচজন ব্যাটসম্যানকে তুলে নেয়।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top