News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্স একাডেমি আয়োজিত রেটিং দাবায় বিহারের কিষান চ্যাম্পিয়ন, আর্শিয়া ৮ম
Image

মেট্রিক্স একাডেমি আয়োজিত রেটিং দাবায় বিহারের কিষান চ্যাম্পিয়ন, আর্শিয়া ৮ম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। চ্যাম্পিয়ন হলেন বিহারের কিষান কুমার। ভোকলস পয়েন্টে অসমের ইফতিকার আলম মজুমদারকে পেছনে ফেলে। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। ‌মনোরঞ্জন ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত আসরের দশম তথা শেষ রাউন্ডের খেলা হয় সোমবার। ১০ রাউন্ড শেষে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত ভাবে শীর্ষে থাকেন কিষান এবং ইফতিকার। পরে ভোকলসে ইফতিকারকে (‌১৭০৩) পেছনে ফেলে সেরার সম্মান পেয়েছেন কিষান (‌১৭২০)। ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় পশ্চিম বাংলার ঐশিক মন্ডল (‌১৫৬৬), সাড়ে ৭ পয়েন্ট পেয়ে ভোলকসে চতুর্থ পশ্চিম বাংলার সৌরদীপ দে (‌১৮৪৫) এবং ডি এ এস সি বি-‌র অজয় কুমার রাই (‌১৮০৬)। ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে বিহারের কুমার গৌরব (‌১৯৫৩) ষষ্ঠ, মনিপুরের ডংমাই বসকো (‌১৯০৪) সপ্তম, ত্রিপুরার আর্শিয়া দাস (‌১৮০৮) অষ্টম, দিল্লির মাহির তেনেজা (‌১৫৪৩) নবম এবং ডি এ এস সি বি-‌র হিমাংশু মডগিল (‌১৪৪৮) দশম স্থান দখল করেন। প্রথম ২০ জনের মধ্যে ত্রিপুরার দেবাংকুর ব্যানার্জি (‌১৪৬২) ১৩ তম স্থান দখল করেন। এদিন বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রেণ প্রবোধ রঞ্জন দত্ত, ফি ডে মাস্টার তথা মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ দত্ত, স্পনসরার এইচ আর ওয়ারিয়রের কর্ণধার বাপী দেব এবং রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সঙ্ঘের কর্ণধার সুমন্ত গুপ্ত। আসরে অনূর্ধ্ব-‌১৪৫১ রেটিং নীচের বিভাগে ত্রিপুরার অগ্রজিৎ পাল দ্বিতীয়, দিব্যজ্যোতি সরকার তৃতীয়, মহিলা বিভাগে সঙ্গীতা সাহা দ্বিতীয়, রাধিকা মজুমদার তৃতীয়, অনূর্ধ্ব-‌১৪ বিভাগে সেরা মেট্রিক্স চেস আকাদেমির রাহুল রায়, পূর্বোত্তর বিভাগে সেরা রমেশ কলই, তৃতীয় মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ, সেরা ত্রিপুরার মধ্যে শাক্য সিনহা মোদক প্রথম, মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ‌‌‌‌‌ ‌ভট্টাচার্য দ্বিতীয়, সোমরাজ সাহা তৃতীয়, অনূর্ধ্ব-‌১৪ বিভাগে সমৃদ্ধি ঘোষ তৃতীয়, অদ্রিজা দেবনাথ পঞ্চম, অনূর্ধ্ব-‌১২ বিভাগে বৈভব চক্রবর্তী দ্বিতীয়, আকৃতি দেবনাথ তৃতীয়, মেট্রিক্স চেস আকাদেমির অংশুমান দেবনাথ চতুর্থ, অনীশ মজুমদার পঞ্চম, অনূর্ধ্ব-‌১০ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথ দ্বিতীয়, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ তৃতীয়, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার পঞ্চম, অনূর্ধ্ব-‌৮ বিভাগে  পীতম্বর দেবনাথ তৃতীয় এবং দেবরাজ ভট্টাচার্য পঞ্চম স্থান দখল করে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে দাবা প্রেমীদের মধ্যে। উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়েও খুশি ভিনরাজ্য থেকে আসা দাবাড়ু এবং দাবাড়ুদের অভিভাবকরা। আগামীবছরও ওই আসর করা হলে ভিনরাজ্য থেকে ব্যাপক পরিমান দাবাড়ু অংশ নেবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। ‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top