News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাকমুক্ত সমাজ গঠন সম্ভব নয় ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাকমুক্ত সমাজ গঠন সম্ভব নয় ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাকমুক্ত পৃথিবী, তামাকমুক্ত দেশ ও তামাকমুক্ত রাজ্য

বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আগরতলায় সচেতনতামূলক মিছিল৷ নিজস্ব ছবি৷
বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আগরতলায় সচেতনতামূলক মিছিল৷ নিজস্ব ছবি৷

গঠন সম্ভব নয়৷ এজন্য প্রয়োজন জন সচেতনতা৷ মঙ্গলবার বিশ্বতামাক বিরোধী দিবসে বিবেকানন্দ ময়দানে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
মঙ্গলবার রাজ্যেও নানা প্রচার ও সচেতনতামূলক কর্মসূচীর মধ্য দিয়ে তামাক বিরোধী দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, বিশেষ বিভিন্ন রোগে যেসব লোক মারা যান তার মধ্যে ৮ দশমিক ৮ শতাংশ হচ্ছে তামাক জনিত৷ বিংশ শতাব্দীতে ১০ কোটি মানুষকে তামাকজনিত কারনে মারা গেছেন৷ তিনি বলেন, ক্যান্সার রোগ সংক্রমনে সবচেয়ে বেশী সহায়ক হচ্ছে তামাক৷ বাড়ছে হৃদরোগও তামাক যে সেবন করেন শুধু তিনিই আক্রান্ত হচ্ছেন না, যে সহবাস করছেন তিনিও আক্রান্ত হচ্ছেন৷ যাদের সঙ্গে কথাবার্তা বলেন তারাও সমানভাবে আক্রান্ত হচ্ছেন৷ তামাক পরিত্যাগ করার জন্য প্রত্যেককে মানসিক ভাবে তৈরী হতে তিনি আহ্বান জানান৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক বন্ধ করার জন্য বেশকিছু আইন আছে৷ সিগ্যারেটের পেকেটের গায়ে লিখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷ কিন্তু তারপরও বিক্রি বন্ধ করা যাচ্ছেনা৷ একটা করেমী স্বার্থ তার ব্যবসা বানিজ্য হিসেবে এটাকে বাজারে নিয়ে আসছে৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক থেকে একটা পরিমান রাজস্ব আসছে৷ কোন একটা এলাকা বা রাজ্যের পক্ষে তামাক সেবন বন্ধ করা সম্ভব নয়৷ তিনি বলেন, তামাক সেবন বন্ধ করা সম্ভব ইচ্ছা শক্তির দ্বারা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top