News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে এনআইএ, বেলডাঙাকাণ্ডে তিন বাড়িতে তল্লাশি
Image

মুর্শিদাবাদে এনআইএ, বেলডাঙাকাণ্ডে তিন বাড়িতে তল্লাশি

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): বিস্ফোরণকাণ্ডের তদন্তে এবার মুর্শিদাবাদের বেলডাঙায় গেল এনআইএ। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থার তিন সদস্যের একটি প্রতিনিধি দল বেলডাঙার রামেশ্বরপুর গ্রামের তিন জনের বাড়িতে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির সদস্যদের। তারপর সেখান থেকে এনআইএয়ের প্রতিনিধিরা ফিরে যান বেলডাঙা থানায়।

২০২২ সালের ১৭ জানুয়ারি বেলডাঙ্গার রামেশ্বরপুরের বাগানের একটি ঘরে বোমা বানানো হচ্ছিল। সেদিন রাত ৯টা নাগাদ ওই ঘরে বিকট বিস্ফোরণ হয়। তাতে প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ৭৪ টি সকেট বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

জানা গিয়েছে, তিন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছেন এনআইএ আধিকারিকরা। রামেশ্বরপুরের মনসুর শেখ, তাহাবুল শেখ এবং তাহাবুল শেখের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। যদিও ওই তিন বাড়ির সদস্যরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বিস্ফোরণের ঘটনায় প্রথমে জেলা পুলিশ তদন্ত শুরু করে। তিন মাসের মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তার পর তথ্যপ্রমাণের ভিত্তিতে বিস্ফোরণের ঘটনার প্রায় আট মাস পর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই মামলার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top