News Flash

  • Home
  • দেশ
  • বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে মৃত্যু যুবক-যুবতীর, লরি নয়ানজুলিতে
Image

বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে মৃত্যু যুবক-যুবতীর, লরি নয়ানজুলিতে

হুগলি, ৬ নভেম্বর (হি.স.) : তারকেশ্বর রোডে সোমবার লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। লরিটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটির দিক থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছিল ঘাতক লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখে সজোরে ধাক্কা মারে সেটি। অন্যদিকে, বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় লুটিয়ে পড়েন চালক এবং আরোহী।

স্থানীয় সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন এক যুবক। তাঁর পিছনের আসনে বসে ছিলেন এক যুবতী। দুর্ঘটনায় গুরুতর জখম হন দু’জনেই। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে। তার পর তাঁদের পাঠানো হয় শ্রীরামপুরের একটি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি হুগলির বলাগড় থানা এলাকায়। তাঁদের নাম জানার চেষ্টা চলছে। অন্য দিকে, লরিটি নয়ানজুলিতে পড়লেও চালক পালিয়ে গিয়েছেন বলে খবর। তাঁর খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি ক্রেন নিয়ে এসে নয়ানজুলি থেকে লরিটিকে তোলা হয়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে ওই রাস্তায় গাড়ি চলাচল করে। প্রশাসনের পদক্ষেপের দাবি করেছেন তাঁরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top