বারামুল্লা, ৬ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে চারজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে হেরোইন। সোমবার পুলিশ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাহাল্লান পাত্তান এলাকা থেকে চারজন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ হেরোইনও উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশের এক আধিকারিক জানান, বারামুল্লার পালহালান পাত্তনে একটি চেক পয়েন্টে চারজনকে নিয়ে একটি সুইফ্ট গাড়ি আসছিল। পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। গাড়িটি বারামুল্লা থেকে শ্রীনগরের দিকে আসছিল। পুলিশ চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৬৫ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে। সেইসঙ্গে পুলিশ চারজনকে আটকও করে। গাড়িটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে।

জম্মু কাশ্মীরের বারামুল্লা থেকে হেরোইন সহ গ্রেফতার চার মাদক পাচারকারী
Tags:
Releated Posts
গরমে সুস্থ থাকতে লস্যি, আমপান্নার মতো ঐতিহ্যবাহী পানীয় খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): দেশজুড়ে তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের মধ্যে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা…
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপি ও রাজ্য সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা সব দলের, বিজেপি ও সিপিআই(এম)-এর কটাক্ষে উঠল নির্বাচনী প্রচারের প্রসঙ্গ
কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক…
আখ নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা প্রত্যাহার স্বাগতযোগ্য পদক্ষেপ, বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং
নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): কেন্দ্রের প্রস্তাবিত ‘সুগারকেন (কন্ট্রোল) অর্ডার, ২০২৬’-এর খসড়া প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন…


















