News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর বাস পড়ে মৃত ৪, আহত ২৯ জন
Image

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর বাস পড়ে মৃত ৪, আহত ২৯ জন

দৌসা, ৬ নভেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসায় রেললাইনের উপরে বাস পড়ে চারজনের মৃত্যু হয়েছে। ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রবিবার রাতে দৌসার কালেক্টরেট সার্কেলের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ৭জন যাত্রীকে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি-জয়পুর শাখায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল ।

জানা গেছে, বেসরকারি বাসটি হরিদ্বার থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রবিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ যাত্রীবাহি বাসটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। ওই সেতুর নিচেই রেললাইন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিং ভেঙে ৩০ ফুট নিচে রেললাইনে পড়ে যায়। বাসে অন্তত ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। যারা হরিদ্বারে অস্থি বিসর্জন করে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। কালেক্টর কমর চৌধুরী এবং এএসপি বজরং সিং শেখাওয়াত ঘটনাস্থলে যান। এঁনারা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে দিল্লি-জয়পুর রেলপথ বন্ধ করে আহতদের দৌসা জেলা হাসপাতালে পাঠান। বাসচালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top