News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লোকসভার অধ্যক্ষার
Image

মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লোকসভার অধ্যক্ষার

CM SPEAKERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ মুখ্যমন্ত্রীর মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন রাজ্য সফররত লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ আজ দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রীর কার্যালয়েই লোকসভার অধ্যক্ষ শ্রীমতি মহাজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ এ সময় তাঁর সঙ্গে ছিলেন লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র এবং লোকসভা ও রাজ্যসভার অন্যান্য পদস্থ আধিকারিকরা৷ সৌজন্য সাক্ষাতের প্রথমেই লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারও অধ্যক্ষা সুমিত্রা মহাজন, লোকসভার সেক্রেটারি জেনারেলের হাতে স্মারক উপহার অর্পণ করেন৷ উল্লেখ্য, আজ সকালে ত্রিপুরা বিধানসভার নর্থ-ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের দু’দিনব্যাপী ১৫-তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধন করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ এই উপলক্ষেই তাঁর প্রথমবারের মতো ত্রিপুরায় আসা৷ এই ১৫-তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই লোকসভার অধ্যক্ষ মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ বেশ কিছুক্ষণ কথাও বলেন দু’জন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top