News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন থেকে তিন বাহিনীর সব পদের মহিলারা সমান ছুটি পাবেন : রাজনাথ সিং
Image

এখন থেকে তিন বাহিনীর সব পদের মহিলারা সমান ছুটি পাবেন : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : এখন থেকে নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন পদে নিযুক্ত মহিলারা মাতৃত্বকালীন ও শিশুসুরক্ষার জন্য সমান ছুটি পাবেন বলে জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার এক্স-এ পোস্ট করে রাজনাথ সিং একথা জানান।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এখন থেকে তিন বাহিনীর সব পদের মহিলাদের মাতৃত্বকালীন ও শিশু যত্নের জন্য সমান ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । ছুটির নিয়মগুলি বাড়ানোসহ সেগুলিকে সমানভাবে প্রয়োগ করার ফলে সশস্ত্র বাহিনীতে থাকা সমস্ত মহিলা তাদের পেশাদার এবং পারিবারিক জীবনে আরও ভাল ভারসাম্য বজায় রাখতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীতে মহিলা সৈনিক, নাবিক এবং বিমান যোদ্ধাদের জন্য মাতৃত্বকালীন, শিশু যত্ন এবং শিশু দত্তক নেওয়ার জন্য নিয়ম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। এই নিয়ম প্রকাশের ফলে সেনাবাহিনীতে সব মহিলা সমান ছুটি পাবেন। সেটা কোনও মহিলা আধিকারিক থেকে শুরু করে সেনাবাহিনীতে অন্য যেকোনও পদে কর্মরত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ছুটির নিয়ম বাড়ানোর ফলে মহিলা সশস্ত্র বাহিনীর সদস্যদের পারিবারিক ও সামাজিক সমস্যা মোকাবিলায় সাহায্য করবে। এটি সেনাবাহিনীতে মহিলাদের কাজের অবস্থার উন্নতি করবে। তাদের পেশাদার ও পারিবারিক জীবনের ক্ষেত্রে আরও ভাল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সব সময়ই বিশ্বাস করেন যে সব ক্ষেত্রেই মহিলাদের পুরুষদের সমান হওয়া উচিত। এই কারণেই তিনটি পরিষেবাতেই মহিলাদের সৈনিক, নাবিক এবং বিমান যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার একটি দৃষ্টান্ত পরিবর্তনের স্থাপনা করেছেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top