News Flash

  • Home
  • দেশ
  • উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর
Image

উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর

উলুবেড়িয়া, ৫ নভেম্বর (হি.স.) : হাওড়ায় উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে রাজাপুর থানার শুড়িখালি হাসপাতালে ভর্তি থাকা আত্মীয়কে দেখতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন শেখ সাবির আলি মিদ্দে (৩৭) এবং শেখ সুদান (৪৮)। শেখ সাবির আলি মিদ্দে হাওড়ার সাঁকরাইল থানার সুলাটি সিপাইপাড়ার বাসিন্দা। আরেকজন পাঁচলা থানার জয়নগরের বাসিন্দা। মৃত যুবকদের এক আত্মীয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শনিবার রাতে দুটি বাইকে চেপে ৪ যুবক তাঁকে দেখতে আসছিলেন। একটি বাইকে সাবির ও সুদান ছিলেন। রাত ১টা নাগাদ শুড়িখালির কাছে সাবিরদের বাইকটি নিয়ন্ত্রণ হারায়। ডিভাইডারে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁদের মৃত বলে জানান।রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top