News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দর আধুনিকিকরণে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য, আজ আগরতলায় রেল কর্তারা, যাত্রী রেল সূচনার দিন চূড়ান্ত হতে পারে
Image

বিমানবন্দর আধুনিকিকরণে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য, আজ আগরতলায় রেল কর্তারা, যাত্রী রেল সূচনার দিন চূড়ান্ত হতে পারে

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ব্রডগেজে যাত্রী রেল আগরতলা থেকে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে বর্হিরাজ্যের উদ্দেশ্যে ছুটবে তা আগামীকাল পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে৷ বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এইচকে জাগ্গি পরিবহনমন্ত্রীর সাথে এক বৈঠকে মিলিত হবেন৷ তাঁর সাথে পূর্বোত্তর সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার এবং নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং থাকবেন৷ ঐ বৈঠকে ধারণা করা হচ্ছে, আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনা সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে৷ মঙ্গলবার মহাকরণে পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, জুনের মাঝামাঝি নাগাদ আগরতলা থেকে যাত্রী রেলের সূচনা হতে পারে৷ এই বিষয়টি আগামীকাল পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে পরিবহনমন্ত্রীর মানিক দে’র বৈঠকে পরিষ্কার হয়ে যাবে৷ পূর্বোত্তর সীমান্ত রেলের আধিকারিকরা রাজ্যপাল তথাগত রায়ের সাথেও সাক্ষাৎ করবেন৷
এদিকে, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে৷ ২০১৮ মার্চ নাগাদ রেললাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়েছে৷ এদিন, পরিবহন সচিব জানিয়েছেন, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে এবং ২০১৯ সালের ৩১ মার্চ নাগাদ সাব্রুম পর্যন্ত রেল পৌঁছে যাবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে ডোনার মন্ত্রকের কাছ থেকে ১২০ কোটি টাকা মিলেছে৷ ফলে, খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে যাবে৷ তাঁর মতে ছ মাসের মধ্যে জমি অধিগ্রহণ এবং তিন বছরের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ সম্পন্ন হবে৷
এদিকে, এয়ারপোর্ট অথরিটির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পরিবহন সচিব৷ তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছেন, প্রতিশ্রুতি মোতাবেক কাজের সময় সীমা মেনে চলছে না এয়ারপোর্ট অথরিটি৷ আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ৭৫ একর জমি তাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে৷ তাতে এখন পর্যন্ত রাজ্য সরকারের ৩৮ কোটি টাকা খরচ হয়েছে৷ তা সত্ত্বেও এয়ারপোর্ট অথরিটি আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণে ঢিলেমি প্রদর্শন করে চলেছে৷ তিনি জানান, তার কাছে খবর রয়েছে আগরতলা বিমান বন্দরের টার্মিনাল ভবন নির্মাণে এখনো এয়ারপোর্ট অথরিটি টেন্ডার ঢাকেনি৷ এই সমস্ত অভিযোগ অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিন পরিবহন সচিব বলেন, দুয়েক দিনের মধ্যে সমস্ত বিষয় উল্লেখ করে অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি পাঠানো হবে৷ যাতে আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণ দ্রুত শুরু হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top